Showing posts with label ওয়ার্ডপ্রেস থীম. Show all posts
Showing posts with label ওয়ার্ডপ্রেস থীম. Show all posts
Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সবাইকে আমার সালাম জানিয়ে আমার আজকের লেখা শুরু করলাম । আজ আমি আমার ধারাবাহিক লেখার ১০ পর্ব লিখবো ।

bg copy 75x75 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | Techtunesআমার আগেরটিউটোরিয়াল গুলো পড়ে হয় ত অনেক নিজের ব্লগ বানিয়েছেন। এবার আপনার ব্লগ টা ভিজিটর এর কাছে আকর্ষনিয় করার পালা । আর এর প্রথম শর্ত হল একটা ভালো মানের থীম । তাই আমি কিছু পর্ব লিখবো ভাল কিছু থীম নিয়ে । আজ আমি এমন ১৫ থীম নিয়ে পোষ্ট করলাম । এখানে ১৫ শুধু যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য । আর সবচেয়ে মজার ব্যপার হল এই থীম গুলো ডিজাইন করা হয়েছে লতাপাতা নিয়ে । তাই আর দেরি না করে আপনার পষন্দের থিম টা এখইন ডাউনলোড করে নিন এবং আপনার ব্লগ সেট করুন।

১) Sakura [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

Sakura সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | TechtunesDownload

২) Emotic [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

emotic সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | TechtunesDownload

৩) Grunge Floral [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

Grunge Floral সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | TechtunesDownload

৪) Royal Orchid [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

Royal Orchid সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | Techtunes

Download

৫) Dreamy Flowers [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

Dreamy Flower সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | TechtunesDownload

৬) Vector Flower [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

vector flower সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | Techtunes

Download

৭) Flowers Fortune [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

fortune flower সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | Techtunes

Download

৮) Floral Swirl [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

Floral Swirl সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | TechtunesDownload

৯) Elegance [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

elegance সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | TechtunesDownload

১০) Floral [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

floral সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | TechtunesDownload

১১) FloraScent [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

florascent সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | TechtunesDownload

১২) Green Floral [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

Green Floral সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | TechtunesDownload

১৩) Royally Purple [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

royally purple সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | TechtunesDownload

১৪) Balikato [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

balikato সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | TechtunesDownload

১৫) Hot Orange [ডিমো দেখতে এখানে ক্লিক করুন]

hot orange সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০] উদ্ভিদ কুল নিয়ে ১৫ অসাধারন ওয়ার্ডপ্রেস থীম [যাদের ব্যক্তিগত ব্লগ তাদের জন্য] | Techtunes

Download

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

ওয়ার্ডপ্রেসে (Wordpress.com) কিভাবে ব্লগ খোলা যায়, এর এডমিনিস্ট্রেশন প্যানেলের পরিচিতি এবং এই এডমিনিস্টশন প্যানেলের (Administration Panel) কার্যাবলী সম্পর্কে আমরা এর আগেই জেনেছি। আজ আমরা জানবো একটি নতুন পোস্ট কিভাবে লিখতে হয়, এই অংশের বিভিন্ন বাটন এর পরিচয় এবং তাদের কাজগুলি কি কি?


আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লগইন (Login) করুন। ড্যাসবোর্ড (Dashboard) বা খেরোখাতা অংশ আসা পর্যন্ত অপেক্ষা করুন। এই খেরোখাতা অংশের উপরে বামপাশের (Leftside) কোনায় লিখুন লেখাটির উপরে ক্লিক (Click) করুন। পাশের ছবিতে গোলচিহ্ন দিয়ে 'লিখুন' লেখাটিকে চিহ্নিত করা হয়েছে। এই বাটনটি দিয়ে আপনাকে পোস্ট লেখা শুরু করতে হবে। এখানে ক্লিক করার পর যে পেজ বা পাতাটি আসবে তার চেহারা নিচের চিত্রের মতো হবে।

এই পাতাটিই আপনার পোস্ট লিখুন পাতা। এই পাতার চারপাশের বিভিন্ন বাটনের সাথে আমরা আগে পরিচিত হয়ে নেই। ডানপাশে দেখবেন একটি কলাম আছে। এই কলামের বাটনগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনার লেখাটিকে সঠিকভাবে প্রকাশ করতে তথা পাঠকের কাছে আপনি যেরকম ভেবেছেন ঠিক সেভাবে উপস্থাপন করার জন্য এই কলামের বাটন বা কমান্ডগুলো আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করবে।

(*) ডানপাশের কলামের একেবারে উপরে রয়েছে Publish Status, এই লেখাটির ঠিক নিচে একটি ড্রপ ডাউন বক্সে তিনরকম লেখা আছে। 'প্রকাশিত', 'Pending Review', 'Unpublished'- আপনার লেখাটি প্রকাশিত নাকি ড্রাফট (Draft) করে লিখে রেখে দিয়েছেন, এখনও প্রকাশিত (Publish) হয় নাই, নাকি এটা একটি প্রকাশিত লেখা তা এই ড্রপ ডাউন মেনু (Drop down menu) থেকে বোঝা যাবে।

(*) এর ঠিক নিচে রয়েছে দুইটি সিলেক্ট বাটন (Select button)। এখানে Keep this post private অথবা Stick this post to the front page যে কোন একটা সিলেক্ট করে লেখাটির অবস্থা নির্দিষ্ট করতে পারবেন। আপনি যদি লেখাটিকে একান্ত ব্যক্তিগত (Private) করে রাখতে চান, তাহলে এই পোস্টটি আর কেউ দেখতে পারবে না। শুধুমাত্র আপনিই পোস্টটিকে দেখতে পারবেন। আর যদি কোন বিশেষ ঘটনা বা দিবসের বাণী বা এ জাতীয় যা আপনি আপনার ব্লগের মাথার উপরে বেশ কয়েকদিন ধরে ঝুলিয়ে রাখতে চান তাহলে Stick this post to the front page অংশটি মাউজ দিয়ে সিলেক্ট করতে হবে।

(*) Publish immediately সম্পাদনা: এই লেখাটির মাধ্যমে আপনি লেখাটিকে তাৎক্ষণিকভাবে (Instantly) প্রকাশিত করতে পারেন অথবা ভবিষ্যতের কোন তারিখে নির্দিষ্ট সময়ে সিডিউল (Schedule) করার মাধ্যমে প্রকাশ করতে পারেন।

(*) সংরক্ষণ, প্রকাশ: আপনার ব্লগপোস্টটিকে এখনই প্রকাশ করতে পারেন, অথবা ভবিষ্যতে আরও সম্পাদনার জন্য সেভ (Save) করে রেখে দিতে পারেন। 'সংরক্ষণ' বাটনে ক্লিক করলে লেখাটি সেভ (Save) হয়ে থাকবে। 'প্রকাশ' (Publish) বাটনে ক্লিক করলে তাৎক্ষনিকভাবে লেখাটি পোস্ট (Post) হবে।
এর ঠিক নিচে কিছু তথ্য দিয়ে পোস্টটির বর্তমান অবস্থা জানানো হয়। যেমন এখন লেখা রয়েছে "Draft Saved at 10:25:36 am. Word count: 406" ওয়ার্ডপ্রেস ব্লগের একটি দারুণ সুবিধা হল Autosave এই সুবিধার মাধ্যমে আপনি আপনার লেখাটি লিখতে থাকলে ওয়ার্ডপ্রেস নিজে থেকে কিছুক্ষণ পরপর অটোমেটিক (Automatic) সেভ করে নিবে। হঠাৎ করে কোন সমস্যার কারণে লেখাটি হারিয়ে যাবে না, আপনাকে প্রথম থেকে লিখতে হবে না।

(*) Related: এই অংশে পোস্ট লেখা সম্পর্কিত প্রায় একই রকমের কয়েকটি কাজের লিংক আছে।

(*) Shortcuts: এখানে আপনি আপনার পছন্দ মতো কয়েকটি শর্টকাট রেখে দিতে পারেন।

(*) পোস্ট লেখার ফাঁকা জায়গার ঠিক নিচে দুটি অতি প্রয়োজনীয় অংশ আছে। একটি হল "Tags" এবং "বিভাগ"। এই দুটি অংশ আপনার পোস্ট এবং ব্লগ দুটির জন্য খুব জরুরী এবং অত্যাবশকীয় অঙ্গ। আপনার লেখাটিকে কোন তালিকায় রাখবেন? এটা কি খেলাধুলা সম্পর্কিত নাকি রান্নাবান্না বিষয়ে লেখা। আপনার কবিতা নাকি গল্প। সাহিত্যকাজ নাকি ছবিতোলা। ভ্রমণের ডায়রি নাকি কোন নতুন সিনেমা দেখার অভিজ্ঞতা। এ ধরণের বিভিন্ন পরস্পর সম্পর্কহীন বিষয়ে আপনি লিখতে পারেন। কিন্তু সেগুলোকে একই তালিকায় রাখার জন্য এই Tags এবং 'বিভাগ' এর সাহায্য আপনাকে নিতেই হবে। Tags লেখা খালি ঘরে আপনার পোস্টের Tagগুলো লিখুন। 'বিভাগ' লেখা অংশে নতুন বিভাগ তৈরি করুন কিংবা আগে থেকে রয়েছে এমন একটি বিভাগ টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে দিন।

(*) Tags: ট্যাগ লেখার ঠিক নিচের টেক্স বক্সে আপনার পোস্টের ট্যাগ লিখুন। একাধিক ট্যাগের আওতায় লেখাকে রাখতে চাইলে শুধুমাত্র কমা দিয়ে আলাদা করে ট্যাগগুলো লিখুন। আলাদাভাবে শব্দের পর স্পেস (Space) দেয়ার দরকার নেই।
(*) বিভাগ: '+ Add New Category' লেখার ঠিক নিচের ফাকা টেক্টবক্সে বিভাগের নাম লিখে Add বাটনে প্রেস করলে নতুন বিভাগ তৈরি হবে। এই বিভাগটিকে আপনি Parent Category হিসেবে রাখতে পারেন, কিংবা অন্যকোন বিভাগের অন্তর্গত করতে পারেন। যেমন: জীববিদ্যা বলতে প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা বোঝায়। কিন্তু প্রাণীবিদ্যা বিষয়টাকে জলজ, কীটপতঙ্গ ইত্যাদি ভাগে বিভক্ত করা যেতে পারে। কোন বিভাগ সিলেক্ট না করলে পোস্টটি ডিফল্ট হিসেবে Uncategorized হয়ে থাকবে, অর্থাৎ আপনার পোস্টটি কোন বিভাগে তালিকাভুক্ত হবে না।

(*) Advanced Options: এখানে যারা html জানেন তাদের জন্য কিছু করার আছে। তারা ইচ্ছে করলে কিছু টেকনিক্যাল কোড এখানে স্থাপন করতে পারেন।

(*) Trackbacks: আপনার পোস্টটি প্রকাশিত হওয়ার সাথে সাথে যদি আপনি কোন Trackback করতে চান, অর্থাৎ কাউকে জানাতে চান তাহলে তার ওয়েব এড্রেস এখানে লিখে রাখতে পারেন। একাধিক ওয়েব এড্রেস শুধমাত্র কমা দিয়ে পরপর লিখে যান।

(*) Comments & Pings: আপনার পোস্টটিতে পাঠককে মন্তব্য করতে দিবেন কিনা তা এখানে থেকে নির্ধারিত করতে পারেন। যদি কাউকে কমেন্ট করতে দিতে না চান তাহলে টিক চিহ্নটিতে ক্লিক করুন। টিক চিহ্ন উঠে যাবে অর্থাৎ এর ফলে কেউ এই পোস্টটিতে মন্তব্য করতে পারবে না। আর যদি মন্তব্য (Comment) করতে দিতে চান, তাহলে টিক চিহ্ন থাকবে। ডিফল্ট হিসেবে টিক চিহ্ন দেয়াই থাকে। আপনাকে কিছু করতে হবে না।

Ping অংশটিতেও একই ব্যাপার। যদি আপনি আপনার পোস্টটিতে Ping করতে দিতে চান, তাহলে টিক চিহ্নটি থাকবে। এটাকে ক্লিক করে উঠিয়ে দেয়ার দরকার নেই।

(*) Password Protect This Post: ওয়ার্ডপ্রেস ব্লগের এটা একটা বিশেষ ফিচার (Feature)। এই বিশেষ ফিচারটি আর অন্য কোন ব্লগ প্রভাইডার (Blog provider) প্রদান করে না। এখানে টেক্ট বক্সে (Test box) আপনি পাসওয়ার্ড দিয়ে পোস্টকে প্রকাশ করলে তা পাসওয়ার্ড দিয়ে বন্ধ থাকবে। পোস্টটি প্রকাশ হবে, কিন্তু নির্দিষ্ট পাসওয়ার্ড প্রদান না করলে পোস্টটিকে দেখা বা পড়া যাবে না। আপনি আপনার পছন্দের ব্যক্তির জন্যই শুধু একটি পোস্টকে প্রকাশ্য রাখতে পারেন। হয়তো তাকে ইমেইল (Email) করে পাসওয়ার্ডটি জানিয়ে দিলেন। তিনি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ব্লগের সেই বিশেষ পোস্টটি পড়তে পারবেন। আর অন্যরা অন্য স্বাভাবিক পোস্টগুলো পড়বেন কিন্তু এই বিশেষ পোস্টটি ওপেন করতে পারবেন না।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

ওয়ার্ডপ্রেস ব্লগ এডমিন প্যানেল পরিচিতি ও কিছু দিক


ফ্রী ওয়ার্ডপ্রেসে ব্লগিং সাইট তৈরী করুন

http://bn.wordpress.com সাইটে গিয়ে ইউজার নেম (Username) এবং পাসওয়ার্ড (Password) দিয়ে লগইন (Log in) করলে অন্যরকম একটি পেজ ওপেন হয়। এই পেজের চেহারা আপনার ব্লগের চেহারার মতো নয়। এটাই আপনার ব্লগের এডমিন প্যানেল, বা কন্ট্রোল প্যানেল বা খেরোখাতা, তা সে যে নামেই ডাকুন না কেন? এই এডমিন প্যানেলে একমাত্র আপনি প্রবেশ করতে পারবেন। ব্লগের এই অভ্যন্তরভাগ দেখার অধিকার শুধুমাত্র আপনারই আছে। আপনি এই অংশে রয়েছেন তার অর্থ আপনি ব্লগের ফ্রন্ট পেজের পিছনে রয়েছেন। নাট্য মঞ্চের পিছনে বসে পরিচালক (Administrator) যেমন সমস্ত নাটকটাকে পরিচালনা করে, সিনেমার পরিচালক যেমন ক্যামেরার পিছনে থাকেন, ঠিক তেমনি আপনিও আপনার ব্লগের ফেস বা চেহারার পিছনে রয়েছেন। এখান থেকে আপনি আপনার ব্লগের বিভিন্ন কিছু দেখতে পারবেন এবং করতে পারবেন।

আপনি এই অংশ থেকে তাৎক্ষণিকভাবে যা যা দেখতে পারবেন তার একটি প্রাথমিক বর্ণনা এই পোস্টে রয়েছে। আজ জানবো এই কন্ট্রোল প্যানেল থেকে আপনি কি কি করতে পারবেন।

আপনি এই এডমিন প্যানেল থেকে যা যা করতে পারবেন, তা হল:
(১) নতুন পোস্ট (New Post) লিখতে পারবেন।
(২) নতুন পাতা (New Page) তৈরি করতে পারবেন।
(৩) পুরাতন পোস্টকে (Modify) পরিবর্তন করতে পারবেন।
(৪) আগে তৈরি করা কোন পাতাকে পরিবর্তন, পরিবর্ধন কিংবা পরিমার্জন (Edit) করতে পারবেন।
(৫) কারও করা কোন মন্তব্য সম্পাদনা (Moderate) করতে পারবেন। মন্তব্যকে প্রকাশ করা, মন্তব্যকে বাতিল করা বা কোন খারাপ শব্দকে মুছে ঠিক করতে পারবেন।
(৬) মন্তব্যকারীর পরিচয় অর্থাৎ আইপি এড্রেস, (IP address) তারিখ (date), সময় (Time), ইমেইল এড্রেস (Email Address) জানতে পারবেন।
(৭) আপনার প্রিয় ব্লগের ডিজাইন বা সৌন্দর্য (Template or Theme) পরিবর্তন করতে পারবেন।
এছাড়াও
(৮)* Settings ও * ব্যবহারকারি বাটনদুটো দিয়ে আপনার ব্লগের বেশ কিছু কারিগরি পরিবর্তন ঘটাতে পারবেন।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

আমরা আগের পোস্টে জেনেছি কিভাবে ওয়ার্ডপ্রেস (Wordpress.com) এ ফ্রি ব্লগ (Free Blog) খোলা যায়। অন্যান্য ব্লগিং প্লাটফরমের (Blogging Platform) মতো ওয়ার্ডপ্রেস এও আমরা নানারকম পরিবর্তন সাধন করতে পারবো। এজন্য আজ আমরা জানবো ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেলের (Admin Panel) নানারকম কিছু দিক। এই প্যানেলের মাধ্যমে আমরা আমাদের প্রিয় ব্লগকে পাঠক দর্শকের কাছে আরও উপযোগী করে, আরও আকর্ষনীয় করে উপস্থাপন করতে পারবো। বিভিন্ন জায়গায় ছবি প্রদর্শন, বন্ধুদের ব্লগ তালিকা করা, পোস্টগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করা, মন্তব্যসমূহকে সাজিয়ে প্রকাশ করা, ব্লগের চেহারা তথা থীম পরিবর্তন ইত্যাদি নানারকমের পরিবর্তন ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেল থেকে করা সম্ভব।

প্রথমে bn.wordpress.com পেজে গিয়ে পাশের ছবির মতো জায়গায় আপনার ব্যবহারকারি নাম (User name) এবং পাসওয়ার্ড (Password) লিখুন। আমাকে মনে রেখো লেখাটির পাশের ছোট্ট চারকোণা বক্সে ক্লিক করে একটা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ব্রাউজার আপনার নাম ও পাসওয়ার্ড সেভ করে রাখবে, পরবর্তীতে আবার লগইন করতে চাইলে bn.wordpress.com পেজ এ আসলেই আপনার নাম ও পাসওয়ার্ড (name and password) এই ঘরদুটোতে দেখা যাবে, নতুন করে আবার লিখতে হবে না। (এটা শুধুমাত্র বাড়িতে নিজস্ব কম্পিউটারের ক্ষেত্রে চলবে। সাইবার ক্যাফেতে ব্লগিং করার সময় করা সম্পূর্ণভাবে নিষেধ।

সেক্ষেত্রে পরবর্তিতে কেউ এসে আপনার ব্লগের কন্ট্রোল নিয়ে নিতে পারে। আপনার ব্লগে আপনাকে ব্লক করে ফেলতে পারে। আপনার অজান্তে অপ্রাসঙ্গিক পোস্ট লিখে দিতে পারে। কিংবা আপনার ব্লগটিই মুছে ফেলতে পারে।) এবার লগইন (Login) লেখাটির উপরে ক্লিক করে আপনার ব্লগের অভ্যন্তরে তথা এডমিন প্যানেল তথা কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন। এই অংশের চিত্র নিম্নরূপ:-
এখানে একবারে উপরে বাম পার্শ্বে লেখা আছে My Account, My Dashboard, New Post। My Account এর উপরে মাউজ নিয়ে গেলে একটা ড্রপ ডাউন মেনু উন্মুক্ত হবে। সেখানে লেখা থাকবে:
  • Global Dashboard
  • Tag Surfer
  • My Comments
  • Stats
  • Edit Profile
  • Contact Support
  • WordPress.com
  • Log Out
এখানে My Dashboard এ ক্লিক করে আপনার ব্লগের ড্যাসবোর্ড এ প্রবেশ করতে পারবেন। New Post বাটনে ক্লিক করে নতুন পোস্ট লেখা শুরু করতে পারবেন।


এর ঠিক নিচে এক লাইনে লেখা আছে লিখুন ম্যানেজ Design Comments 0 Upgrades
এখানে লিখুন বাটনে ক্লিক করে নতুন পোস্ট লেখা শুরু করতে হবে।
এখানে ম্যানেজ বাটনে ক্লিক করে আপনার পোস্ট, দর্শকদের করা মন্তব্য ও পেজগুলোর নানারকম পরিবর্তন করতে পারেন।
Design বাটনে ক্লিক করে ব্লগটির ডিজাইন পরিবর্তন করতে পারবেন।
Comment লেখাটিতে ক্লিক করে আপনার ব্লগে করা মন্তব্যসমূহকে মডারেট করতে পারবেন। এখানে ডিফল্ট হিসেবে 0 লেখা আছে। এর অর্থ এখনও এই ব্লগে কেউ কোন মন্তব্য করেনি।
Upgrades বাটনে ক্লিক করে ওয়ার্ডপ্রেস এর ভার্সন পরিবর্তন হলে নতুন ভার্সনে আপগ্রেড করতে পারবেন। ছবিতে দেখুন, হলুদ ব্যাকগ্রাউন্ডযুক্ত লম্বা লাইনটিতে কিছু লেখা আছে। ওয়ার্ডপ্রেস এর ভার্সন পরিবর্তন হলে এখানে লেখা থাকবে।

লিখুন ম্যানেজ Design Comments 0 Upgrades লেখার ঠিক নিচে লেখা আছে

খেরোখাতা ব্লগ পরিসংখ্যান Blog Surfer আমার মন্তব্য সমূহ ট্যাগ Surfer

এখানে খেরোখাতা হল তাই যা আপনি দেখছেন। অর্থাৎ উপরের ছবিটির সম্পূর্ণ অংশটিই আপনার খেরোখাতা।

ব্লগ পরিসংখ্যান হল, আপনার ব্লগটি কতবার ভিজিট (Visit) করা হয়েছে, মাসের কোন দিন, কোন সপ্তাহে বা কোন মাসে কতজন ভিজিট করেছে, তার একটি তালিকা এখানে প্রদর্শন করা হবে। এছাড়াও কোথা থেকে আপনার দর্শক এসেছেন, কোন লিংকে তিনি আপনার ব্লগের ঠিকানা পেয়েছেন, আপনার ব্লগের সবচেয়ে জনপ্রিয় পোস্ট ও পেজ কোনটি বা কোনগুলো ইত্যাদি বিভিন্নরকম তথ্য এই জায়গায় প্রদর্শন করা হবে।

Blog Surfer অংশটি এখনও বেটা পর্যায়ে রয়েছে। অর্থাৎ ওয়ার্ডপ্রেস কোম্পানী এই অপশনটি নিয়ে এখনও পরীক্ষানিরীক্ষা করছে।

আমার মন্তব্যসমূহ অংশে আপনি লগইন অবস্থায় ওয়ার্ডপ্রেসের অন্য কোন ব্লগে যদি মন্তব্য করে থাকেন, সেগুলোর একটি তালিকা দেখাবে।
ট্যাগ Surfer অংশে আপনার পছন্দের কোন ট্যাগ এর অন্তর্গতে কোন লেখা নিজে দেখতে পারবেন। ওয়ার্ডপ্রেস সার্ভারে যত ব্লগ আছে সেগুলোতে আপনার পছন্দের ট্যাগ এর অন্তর্গত কোন লেখা প্রকাশিত হলে এই জায়গাতে তা প্রদর্শিত হবে।
ব্লগের খেরোখাতার নিচের অংশে আরও যা দেখা যাবে তা হল: Recent Comment, উপস্থিত লিংক, Stats- এখানি আপনার ব্লগটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন, Top Posts, Top Serches, Most Active:- আপনার ব্লগের এই সব বিষয় কোন কোন পোস্টে বা পেজে রয়েছে তা লেখা থাকবে এখানে। আপনার ব্লগের কোন পোস্টটি জনপ্রিয়, ব্লগে কোন শব্দটি বেশি খোঁজা হয়েছে বা আপনার ব্লগের কোন অংশটি সবচাইতে বেশি active তার একটি সারাংশ এখানে প্রদর্শিত হবে, Your Stuff অংশে আপনার নতুন পোস্ট, নতুন পৃষ্ঠা এবং নতুন মন্তব্যসমূহ লেখা থাকবে।, What's Hot অংশে রয়েছে
WordPress.com News: এখানে ওয়ার্ডপ্রেসের নিজস্ব নতুন খবর জানা যাবে।
Top WordPress.com blogs today: আজকে কোন ব্লগগুলো বেশিবার ভিজিট করা হয়েছে, তা ক্রমানুসারে এই অংশে প্রদর্শিত হবে।
Top Posts from around WordPress.com: কোন পোস্টগুলো বেশিবার পড়া হয়েছে,তা ক্রমানুসারে এখানে দেখানো হবে।
Fastest Growing WordPress.com blogs: কোন ব্লগগুলো দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে তা দেখানোর জায়গা এটি।
Latest Posts: সর্বশেষ কোন পোস্টটি লেখা হয়েছে, তা এখানে দেখানো হবে।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

ব্লগিং প্লাটফরমগুলোর মধ্যে এক বিখ্যাত নাম ওয়ার্ডপ্রেস। wordpress.com এবং wordpress.org দুটি ভিন্ন ঠিকানায় এরা দুই রকম সেবা দেয়। প্রথম ঠিকানায় (wordpress.com) আপনি বিনা পয়সায় একটি ব্লগ তৈরি করতে পারবেন। এই ব্লগটি হবে ওয়ার্ডপ্রেস এর সাবডোমেইন। অর্থাৎ আপনার প্রত্যাশিত নামের পরে wordpress.com শব্দটি বসবে। এক্ষেত্রে আপনার ব্লগএড্রেস হবে ******.wordpress.com, এখানে স্টার (*) চিহ্নিত জায়গায় আপনার নাম হবে। এই ঠিকানায় ব্লগলেখার ক্ষেত্রে আপনি পূর্ণ স্বাধীনতা বোধ করবেন, কিন্তু কিছু কিছু টেকনিক্যাল বিষয় যেমন CSS Edit করা বা HTML Code পরিবর্তন করার অধিকার আপনার থাকবে না। এইটুকু সীমাবদ্ধতায় অবশ্য কোনরকম সমস্যা নেই। আপনি যদি ওয়েব এপ্লিকেশন সম্পর্কে বা html সম্পর্কে কিছু না জানেন তাহলে এই ফিচারগুলোর কোন প্রয়োজন আপনার কখনো হবে না। একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে অতকিছু জানারও অবশ্য কোন প্রয়োজন নেই।

আর দ্বিতীয় ঠিকানায় (wordpress.org) আপনি নিজস্ব ঠিকানাযুক্ত ডোমেইন ও হোস্টিং এর গর্বিত মালিক হতে পারবেন। এখানে CSS বা html এডিটিং বিষয়ে আপনি পূর্ণ স্বাধীনতা সংরক্ষণ করবেন।

আজ আমরা শিখব wordpress.com এ কিভাবে একটি নিজস্ব ফ্রি ব্লগ (Free Blog) তৈরি করা যায়।

আপনার ব্রাউজারের এড্রেসবারে দু'ভাবে আপনি ওয়ার্ডপ্রেস এর সার্ভারে যেতে পারেন। http://wordpress.com অথবা http://bn.wordpress.com যে কোন একটা ঠিকানা লিখে ওয়ার্ডপ্রেস এর মূল সার্ভারে প্রবেশ করুন। এক্ষেত্রে আমি অবশ্য আপনাকে http://bn.wordpress.com সার্ভারটি ব্যবহারের পরামর্শ দিব। অর্থাৎ ব্রাউজারের এড্রেসবারে আপনাকে http://bn.wordpress.com ঠিকানাটি লেখার অনুরোধ জানাব। কারণ এটা বাংলা ওয়ার্ডপ্রেস এর সার্ভার। বাংলাভাষীরা সাধারণত এই সার্ভারটি ব্যবহার করেই তাদের ব্লগ খুলে থাকেন।

http://bn.wordpress.com ঠিকানাটি লিখে সার্ভারে প্রবেশ করলে নিচের ছবির মতো পেজ ওপেন হবে।

(ছবিতে ক্লিক করলে বড় ছবি দেখা যাবে)। এখানে উপরের এড্রেসবারটি লাল দাগ দিয়ে গোল করে দেয়া আছে। লক্ষ্য করুন ঠিকানাটি http://bn.wordpress.com। এবারে টিক চিহ্ন দেয়া Sign Up Now বাটনটির উপরে ক্লিক করুন।


এখানে ক্লিক করলে নতুন আর একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে দেয়া ঘরগুলো ঠিক মতো পূরণ করুন।



অর্থাৎ ব্যবহারকারি লেখা ঘরে আপনার নাম লিখুন। পাসওয়ার্ড (Password) ঘরে আপনার পছন্দের পাসওয়ার্ড লিখুন। Confirm ঘরে পাসওয়ার্ডটি আর একবার লিখুন। Email Address ঘরে আপনার ইমেইল ঠিকানাটি লিখুন। Legal Flotsum লেখাটির পাশের ছোট্ট সাদা বক্সে মাউস দিয়ে একবার ক্লিক করুন। I have read and agree to the fascinating terms of service. লেখাটির পাশে একটি টিক চিহ্ন বসে যাবে। এবার দুটো অপশনের মধ্যে যে কোন একটা পছন্দ করুন।

আপনি যদি শুধুমাত্র একটি ইউজারনেম চান, তাহলে দ্বিতীয় ঘরটির পাশের ছোট্ট গোল ঘরে ক্লিক করুন। আর যদি ব্যবহারকারি ঘরে লেখা নামে একটি ব্লগ খুলতে চান তাহলে প্রথম ঘরটিতে ক্লিক করুন। আপনি যেহেতু ওয়ার্ডপ্রেস এ ব্লগ খুলতে যাচ্ছেন, সেহেতু প্রথম ঘরটিতে ক্লিক করুন। সবশেষে Next button এ ক্লিক করুন। এবার আরেকটি পেজ আসবে।
এখানে আপনার ব্লগের ডোমেইন (Blog Domain), ব্লগের নাম (Blog Title), ভাষা (Language) ইত্যাদি নিজের পছন্দমতো পরিবর্তন করুন। লাল দাগ দিয়ে চিহ্নিত জায়গাটিতে আপনার ব্লগের জন্য একটি পছন্দনীয় ও আকর্ষণীয় নাম দিন। Language ঘরের ড্রপডাউন মেনু থেকে Bn-বাংলা সিলেক্ট করুন। তাহলে আপনার ব্লগটির বিভিন্ন ফিচার বাংলাতেই দেখা যাবে। এবার Privacy লেখার পাশের লেখাটি পড়ুন। এখানে লেখা আছে "আমি চাই আমার ব্লগ গুগল বা টেকনোরাটির মত সার্চ ইঞ্জিনে যুক্ত হোক এবং ওয়ার্ডপ্রেসের public listings এও থাকুক।" এটা লেখার পাশের টিকচিহ্নটিতে ক্লিক করুন। অর্থাৎ টিক চিহ্ন দিয়ে দিন। এর ফলে আপনার ব্লগকে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন দিয়ে সহজে খুঁজে পাওয়া যাবে। এবার Next Button এ ক্লিক করুন। ওয়ার্ডপ্রেসের নতুন একটি পেজ ওপেন হবে।
এখানে আপনার প্রোফাইল আপডেট (Profile Update) করতে পারেন। ইচ্ছে করলে ইমেইল এড্রেসটিও পরিবর্তন করতে পারবেন।

বিপরীতে আপনার ইমেইল এড্রেস এ ওয়ার্ডপ্রেস থেকে একটি মেইল আসবে।
মেইলটি খুলুন। সেখানে এরকম লেখা থাকবে।
Howdy,

Thank you for signing up with WordPress.com. You are one step away from blogging at banglablogtips.wordpress.com. Please click this link to activate your blog:

http://wordpress.com/activate/****************

--The WordPress.com Team

(If clicking the link in this message does not work, copy and paste it
into the address bar of your browser.)
এখানে স্টার (*) চিহ্নিত জায়গাটিতে আপনার নিজস্ব ইউনিক নাম্বার লেখা থাকবে। এই একটিভেশন লিংকটিতে ক্লিক করুন। ক্লিক করার মতো না হলে লিংকটি কপি (copy) করে ব্রাউজারের এড্রেসবারে (Addressbar) পেস্ট (paste) করে এন্টার (Enter) চাপুন। নতুন একটি পেজ খুলে আপনার রেজিস্ট্রেশন একটিভ হয়ে যাবে।
এখানে লেখা আছে Your account is now active, এর পাশাপাশি নিচের দুটো বক্সে আপনার ব্লগের ইউজারনেম এবং পাসওয়ার্ডটিও প্রদর্শিত হচ্ছে। পাসওয়ার্ডটি কোন গোপন জায়গায় লিখে রাখুন।
নিচে লেখা আছে View your site or Login। আপনি View your site বাটনে ক্লিক করে আপনার ব্লগটি দেখতে পারেন। কিংবা লগইন করে ব্লগিং শুরু করুন।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

থিমের ইংরেজী শব্দগুলোকে বাংলা করা থিমের ফোল্ডারে বেশ কিছু ফাইল দেখতে পাবেন যেগুলোই মূলতঃ ইউজার দেখতে পারে। সেই ফাইল গুলোর ইংরেজী শব্দগুলো পরিবর্তন করে বাংলা শব্দগুলো লিখে দিন। অবশ্যই ফাইলগুলোর ব্যাক আপ রেখে নিবেন।

থিম ফাইলের পরিচয়ঃ

home.php
সাধারণতঃ প্রথম পাতা প্রদর্শনের সময় home. php ফাইলটি এক্সিকিউট হয়।
Index. php
আর্কাইভ, ট্যাগ, ক্যাটাগরি, প্রথম পাতা ইত্যাদিতে ব্যবহৃত হয়।
header.php
প্রায় প্রতিটি পাতাতেই যে অংশটি কমন থাকে তাহলো home .php.
Single.php
এটি হচ্ছে পোস্টের পাতা, প্রতিটি প্রোস্ট দেখার সময় মূলত: এই ফাইলটি প্রকাশিত হয়।
Sidebar.php
ডান বা বাম পাশের সাইড বার উইজেট Sidebar.php
Header.php ও Footer.php
হেডার ও ফুটার
Page.php
নতুন কোন পেজ বানালে প্রকাশ করার সময় এখানে থাকে
Comments.php
মন্তব্য প্রকাশিত হয় এখানেই।
Author.php,Category.php, ইত্যাদিও থাকতে পারে। আপনি চাইলেও এরকম পেজ বানিয় নিতে পারেন।

স্বাধারনত: যে সব শব্দ বাংলা করতে হবে

Home-প্রথম পাতা/নীড় পাতা
category-বিভাগ
tag-ট্যাগ
comments-মন্তব্য/মতামত
Leave a Comments-মতামত দিয়ে যান
Reply-জবাব/প্রত্তুত্তর
Submit-জমা করুন
Next-পরে
Previous-পূর্বে
Author-লেখক
Date-তারিখ
on-তাং
by-লেখক
ইত্যাদি।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

একটি বাংলা ওয়েব সাইট বানাতে ওয়ার্ডপ্রেস সেটআপেরপর বাড়তি যা করতে হবে তা হলো:

  • ১. বাংলা ভাল ফন্টের জন্য থিমের style.css ফাইলটি সম্পাদনা করতে হবে।
  • ২. থিম ফোল্ডারের ফাইলগুলোর ইংরেজী কিছু কিছু শব্দের বাংলা অনুবাদ করা।
  • ৩. ইন্টারনেট এক্সপ্লোরারে ফন্ট সেটআপ ছাড়াই যাতে বাংলা পড়া যায় তার ব্যবস্থা করা: eot ফাইল বানানো, আপলোড করা ও থিমের header.php তে প্রয়োজনীয় কোড সংযোজন করা।
  • ৪.বাংলায় পোস্ট লেখার সুবিধা দেয়ার জন্য banglakb প্লাগইন সেটআপ করা, বাংলায় মন্তব্য দেয়ার জন্য comments.php ফাইল ইডিট করা।
  • ৫. এডমিন প্যানেল বাংলা করার জন্য bn.mo ফাইল আপলোড করা। প্রয়োহনে bn.po ফাইলটি সম্পাদনা করা। কনফিগারেশন ফাইলে প্রয়েজনীয় কোড সম্পাদনা করা। অথবা,
  • এডমিন প্যানেলের ইংরেজী শব্দগুলো ধরে ধরে বাংলা করা
  • ৬. এডমিন প্যানেলের ফন্ট স্টাইল, সাইজ পরিবর্তনের জন্য সিএসএস ফাইল সম্পাদনা করা।
  • ৭. বিভিন্ন স্থানে wordpress শব্দটি মুছে দেয়া
  • ৮. বাংলা সাইটরে উপযুক্ত ব্যানার বানানো এবং তা image ফোল্ডারে রিপ্লেস করা।

style.css ফাইলটি সম্পাদনা

মনে করি আপনার সাইট yoursite.com এবং আপনার থিম classic তাহলে আপনার style.css ফাইলের পাথ হবে yoursite.com>wp-content>theme>classic>style.css
ফাইলটি সম্পাদনা করার আগে ব্যাকআপ নিয়ে নিন। সমস্যা হলে আগের ফাইলটি পূন:স্থাপন করে নিবেন।

১. ফন্ট স্টাইল

ফাইলের যেখানে
font-family: ‘Lucida Grande’, ‘Lucida Sans Unicode’, Verdana, sans-serif;
আছে সেখানে SolaimanLipi শব্দটি যুক্ত করে দিন। নিচের মতো করে দিন
font-family:SolaimanLipi,’Lucida Grande’, ‘Lucida Sans Unicode’, Verdana, sans-serif;

২. ফন্টসাইজ

বাংলা ফন্ট একটু বড় না হলে ভাল দেখায় না তাই সব জায়গায় ফন্ট সাইজ দুই করে বাড়িয়ে নিতে পারেন
font-size: 11px; এর জায়গায়
font-size: 13px; করে দিন

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

পছন্দের ওয়ার্ডপ্রেস থীম পাওয়া একটি সমস্যাই বটে। আর সেই সমস্যা সমাধানে কিছুটা হলেও সাহায্য করার জন্য এই পোস্ট। ওয়ার্ডপ্রেস থীম নিয়ে এর আগেও লিখেছিলাম। তবে এবার আর থীম নয়, থীম ডাউনলোড সাইট নিয়ে লিখছি। সাইটগুলো প্রায় প্রতিদিনই নতুন নতুন দারুন সব থীম দ্বারা আপডেট করা হয়। আর এখান থেকে সহজেই আপনি খুঁজে নিতে পারেন আপনার পছন্দের থীম।


Wordpress.org – Themes

Free WP Themes

Fresheezy

Free Wordpress Themes

Templates Browser

Wordpress Themes Base

Woo Themes

Blog Oh Blog