Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

বলুন তো ফেবিকন কি? এর উত্তর আপনারা সবাই জানেন। তবুও যারা জানেন না তাদের জন্য বলছি ওয়েবসাইট ওপেন করলে এর বামদিকে কোনায় আইকনটিকে বলে ফেবিকন। চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_wordpresstutto-12.gif

ফেবিকন আপনার সাইট সুন্দর করে। এবং অন্য সাইটগুলো থেকে সহজেই পার্থক্য করে। আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে সহজেই ফেবিকন যোগ করা যায়।

বিবরণ:

খুব সহজেই বিভিন্ন ফেবিকন যোগ করা যায় এমন একটি প্লাগিন হল Favicons। এটি দিয়ে সহজেই ওয়ার্ডপ্রেসে ফেবিকন যোগ করতে পারবেন। এতে আপনার কোন এক্সট্রা কোড বসাতে হবে না।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলো করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। এখানে ১ টি icons নামে ফোল্ডারসহ চারটি ফাইল পাবেন। এখানকার icons ফোল্ডারের মধ্যে আপনার কাংখিত ফেবিকনটি কপি করে পেষ্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।

Settings মেন্যুর অধীনে Favicons নামে একটি মেন্যু পাবেন।

এখানে ক্লিক করুন। চিত্রের মত দেখতে পাবেন।

http://www.rongmohol.com/uploads/1805_wordpresstutto-13.gif

এখানে Use an icon from the icon set সিলেক্ট করে নিচে থেকে


আপনার আইকটি সিলেক্ট করে শেষের Save Changes এ ক্লিক করুন। তাহলে আপনার সাইটে ফেবিকন এ্যাড হয়ে যাবে।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

গান শুনতে কে না ভালবাসে। গানের প্রতি সবার অন্যরকম একটা আকর্ষন থাকে। তা যদি হয় আপনার সাইটে? তাহলে কেমন হবে? হুমম জনাব আপনাকেই বলছি। আপনার ওয়ার্ডপ্রেসে আপনি সহজেই গান শোনানোর ব্যবস্তা করতে পারেন। আসুন দেখি কিভাবে করতে পারেন।

বিবরণ:

একটা সহজ এবং সিম্পল প্লাগিন দিয়ে আপনি আপনার ব্লগে গান বাজাতে পারেন। প্লাগিনটির নাম হল Audio Player। এটি দিয়ে সহজেই ওয়ার্ডপেসে গান বাজাতে পারবেন।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।

তারপর Settings মেন্যুর অধীনে audio player নামে একটি মেন্যু পাবেন।

এখানে ক্লিক করে প্রবেশ করুন। নিচের মত একটি কনফিগার পেজ পাবেন।

আপনি চাইলে আপনার ব্লগের রুটে অডিও নামে ফোল্ডার তৈরি করে গান আপলোড তৈরি করতে পারেন।

আপনি চাইলে আপনার থিমের সাথে প্লোয়ারটির কালার অ্যাডজাস্ট করতে পারেন ডিসপ্লে মেন্যু থেকে

এবার আসুন এটিকে পোষ্টের মধ্যে ব্যবহার করবেন কিভাবে দেখি
প্রথমে নতুন পোষ্টে এ যান

চিত্রে দেখানো স্থানে ক্লিক করুন

কিছুক্ষন পর আপলোডার আসবে এখান থেকে আপনি গান আপলোড করুন

অডিও প্লেয়ার অ্যাকটিভ আছে তাই আপলোড শেষ হলে এখানে অডিও প্লেয়ার দেখা যাবে। এখানে ক্লিক করলে গানের সাথে প্লেয়ারের কোড যোগ হয়ে যাবে। তারপর Insert Into Post এ ক্লিক করুন। তারপর পোষ্টটি প্রকাশ করুন।

তাহলে আপনার ব্লগে নিচের মত প্লোয়ার চলে আসবে।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

ওয়েবে বাংলা লেখার জন্য আপনি কি ব্যবহার করেন? এক কথায় বলবেন অভ্র। কিন্তু যারা অভ্র ব্যবহার করে না তারা কি দিয়ে লেখালেখি করে? তারা হয়ত বিভিন্ন ওয়েবে থাকা স্ক্রীপ্ট দিয়ে লেখালেখি করে। আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে সহজেই আপনি এ বাংলা লেখা স্ক্রীপ্ট ব্যবহার করতে পারেন। এটা আপনার ব্লগে বাংলা মন্তব্যের ব্যাপারটি সহজ করে দেবে।

বিবরণ:

তেমনি একটি জাভাস্ক্রীপ্ট হল BanglKB। এটি ডেভেলপ করেছেন S. M. Ibrahim Lavlu । এটি দিয়ে সহজেই ওয়ার্ডপেসে বাংলা কিবোর্ড স্ক্রীপ্ট যোগ করতে পারবেন।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলো করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।

তাহলেই প্রতিটি মন্তব্যের ঘরের নিচেরই কিবোর্ড স্ক্রীপ্টটি যোগ হয়ে যাবে

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

পার্সোনাল ব্লগ এ অনেকেই তাদের ছবি রাখতে পছন্দ করেন। কিন্তু ম্যানুয়ালী পোষ্টের মধ্যে ছবি রাখলে সে ছবিগুলো ষ্টাইলিশ হয় না। আবার অনেকে বিভিন্ন অ্যালবাম এ রাখতে পছন্দ করেন। কিন্তু পোষ্টের মাঝে ছবি দিলে তা অ্যালবামের মত হয় না। এই প্লাগিন দিয়ে সহজেই আপনি ছবি সুন্দরভাবে ষ্টাইল করে রাখতে পারবেন।

বিবরণ:

NextGEN Gallery নামের প্লাগিন দিয়ে আপনি খুব সহজেই আপনার ব্লগে ফটোগ্যালারী বসাতে পারেন। এটি কনফিগার করা খুবই সোজা।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।

তাহলে Gallery নামে একটি অপশন পাবেন।

এখানে ক্লিক করলে নিচের মত অ্যাডমিন এরিয়া আসবে

এখান থেকে বিভিন্ন অ্যালবামে ছবিগুলো রাখতে পারেন

ছবি আপলোড করার পর উইজেট এ যেতে হবে। উইজেট সম্পর্কে তে নিশ্চই জানেন। না জানলে এখান থেকে একপলক দেখে আসুন। উইজেট এ গিয়ে NextGEN Gallery উইজেটটি সক্রিয় করুন।

সবকিছু ঠিকঠাক কনফিগার করলে আপনার ব্লগে যেভাবে ছবি আসবে।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

আজ রংমহলে মেরাজ০৭ ভাই আমাকে বললেন যে, ওয়ার্ডপ্রেসে নির্বাচিত পোষ্ট নামের কোন প্লাগইন আছে কিনা। প্রথমে উনাকে বলেছিলাম নেই। কিন্তু পরে একটু সন্দেহ হলো। তাই ওয়ার্ডপ্রেসে সার্চ করতে লেগে গেলাম। সার্চ করতে করতে শেষ পর্যন্ত একটা অসাধারণ কাজের প্লাগইন পেলাম।
বিবরণঃ
ধরুন আপনার ব্লগে মোট ৫০টি পোষ্ট আছে। কিন্তু একটা পোষ্ট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা আছে সবচেয়ে শেষে। কিন্তু আপনি চাচ্ছেন তা সবার উপরে থাকবে। অর্থাৎ পোষ্টটিকে স্টিকি করতে চাচ্ছেন। এমন সময় আপনাকে সাহায্য করবে অসাধারণ কাজে Simple Post Sticky নামক প্লাগইনটি। এটার মাধ্যমে আপনি খুব সহজেই সেটা করতে পারেন। এবার আসুন দেখি কিভাবে এটা ডাউনলোড ও ইনষ্টল করতে হয়।
ডাউনলোড এবং ইনষ্টলঃ
এই প্লাগইনটি যদি আপনার কাজে লাগে তাহলে এটা একবার ব্যবহার করে দেখতে পারেন। এটা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এরপর সেটা এক্সট্রাক্ট করুন। এবার এক্সট্রাক্ট করা ফোল্ডারটি এফটিপির মাধ্যমে আপনার ব্লগের প্লাগইন ডিরেক্টরীতে আপলোড করুন। তারপর এডমিন প্যানেলে এসে আপলোড করা প্লাগইনটি সক্রিয় করুন। তাহলেই প্লাগইনটির কনফিগার কাজ শেষ হয়ে গেল। এবার আসুন দেখি কিভাবে এই প্লাগইনটি ব্যবহার করতে হয়।
ব্যবহারঃ
এটা ব্যবহার করতে হলে আপনাকে কিছু নিয়ম অবলম্বন করতে হবে। প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন। এরপর পাশের সাইডবার থেকে POST এ ক্লিক করুন। তাহলেই নিচের চিত্রের মতো একটি পাতা আপনার সামনে খুলবে।

ধরুন আপনি উপরের চিত্রের লাল মার্ক করা পোষ্টটি অর্থাৎ ৫ নম্বর পোষ্টটি ষ্টিকি করতে চাইছেন। তাহলে আপনাকে যা করতে হবে,
প্রখমে সে পোষ্টটির কাছে কারসর নিয়ে যান তাহলে নিচের দিকে কিছু অপসন দেখাবে। সেখান থেকে এডিট এ ক্লিক করুন অথবা সেই পোষ্টটিতেই ডাইরেক্ট ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পাতা খুলবে। এরপর সেই পাতাটিতে ভালোভাবে তাকালে দেখবেন নিচের চিত্রের মতো একটা অংশ আছে।

সেখানে NAME নামক একটি অপসনের নিচে দেখবেন একটি ড্রপডাউন মেনু আছে। সেই ড্রপ ডাউন মেনুর নিচে দেখবেন Enter New নামের আরেকটা অপসন আছে। সেটাতে ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের মতো দেখাবে।

সেখানে NAME এর নিচের খালি ঘরে লিখুন ‘sticky’ (ইনভারটেড কমা ছাড়া)। তার পাশের ভেল্যু নামক খালি ঘরটিতে লিখুন 1। এরপর Add Custom Field এ ক্লিক করুন। তাহলে দেখবেন উপরে একটি নতুন অপসন যোগ হয়েছে নিচের চিত্রের মতো।

এবার সেই পোষ্টটি আপডেট করুন। তারপর আপনার ব্লগে ফিরে এসে দেখুন আপনি যেই পোষ্টটি ষ্টিকি করেছিলেন সেটি এখন সবচেয়ে টপ এ আছে। এভাবেই এই প্লাগইনটি কাজ করে।
প্লাগইনটি ব্যবহার করতে কোন সমস্যা হলে আমাকে জানান।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:
ট্যাগ কি তা তো আপনারা খুব ভাল করে জানেন। ট্যাগ হল আপনার পোষ্টের সাথে সম্পর্কিত ব্যবহৃত শব্দ। ট্যাগ দেখে ভিজিটর সহজেই আপনার ব্লগে করা পোষ্টগুলি দেখতে পারে। পোষ্টে যতগুলো ট্যাগ ব্যবহার করা হয় একই নামে ব্যবহার করলে তা আস্তে আস্তে বড় হতে থাকে। ভিজিটর সহজেই বুঝতে পারে আপনার ব্লগে কোন সম্পর্কে পোষ্ট সংখ্যা বেশী আছে। আবার পোষ্টে ট্যাগ ব্যবহার করলে সার্চ ইঞ্জিন থেকেও আপনি ভিজিটর পেতে পারেন। এজন্য পোষ্টে ট্যাগ ব্যবহার করা উচিত। আর ট্যাগ গুলো যদি একটা ফ্লাস ইফেক্টের মধ্যে ব্যবহার করা যায় তাহলে কেমন হবে?
বিবরণ:
তেমনি ট্যাগগুলো ফ্লাস অ্যানিমেশন ভাবে ব্যবহার করার জন্য সহজ এবং সুন্দর প্লাগিন হল WP-Cumulus। এটি দিয়ে সহজেই ওয়ার্ডপেসের ব্লগে অ্যানিমেশন ট্যাগ যুক্ত করতে পারবেন।
ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলো করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:
ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন। Settings মেন্যুতে wp-cumulus নামে একটি অপশন পাবেন।

এখান থেকে আপনি ট্যাগ ব্যবহার নিয়ন্ত্রন করতে পারবেন।
তারপর Appearance মেন্যু থেকে উইজেট এ যান। এখানে দেখুন wp-cumulus নামে একটি উইজেট আছে। এখান থেকে এই উইজেটটি ব্যবহার করুন।
তারপর আপনার ব্লগ ভিজিট করে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_tagplugin-3.png

তবে দুঃখের বিষয় হলো এটি বাংলা ট্যাগ সাপোর্ট করে না!!

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:
কিছুদিন আগে সাইফের ব্লগে একটি পোষ্টে দেখলাম সে একটি কমিক পোষ্ট করেছে। সেখানে একটি ইমেজ ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন ইমেজের সাইজ বড় হলে তা পোষ্টে শুধুমাত্র থাম্বনাইল হিসেবে দেখায়। যেমন নিচের চিত্রটি আমি এই লিংকে আপলোড করেছি। এটি যদি পোষ্টে সরাসরি দেই তাহলে পোষ্টটি ওপেন হতে সময় লাগবে। তাই এটিকে যদি আমি থাম্বনাইল ভাবে নিচের মত দেই তাহলে কেমন হবে বলুন তো

নিশ্চই বলবেন তাহলে পোষ্টটি তাড়াতাড়ি ওপেন হবে। তাতে আপনার সাইটে ভিজিটরের ব্রাউজ করতে সুবিধা+তাড়াতাড়ি হবে। কিন্তু এতেও সমস্যা আছে। এখন পোষ্টের মধ্যে আপনার দেওয়া ইমেজটি যদি অন্য সাইটে গিয়ে ওপেন হয় তাহলে তো সমস্যা। কারন সেখানে অ্যাড থাকতে পারে (যেমন ইমেজশ্যাক) তার ফলে আপনার লাভ হলনা থাম্বনাইল দিয়ে।
কিন্তু যদি এমন একটা উপায় থাকত আপনার পোষ্টে থাকা ইমেজগুলি ক্লিক করলে ফ্লাস ভাবে ওখানেই ওপেন হত এবং আবার ক্লিক করলে চলে যেত!!
বিবরণ:
এ কাজটি করার জন্য একটা কার্যকরী প্লাগিন হল Picbox। এটি অটোমেটিক আপনার পোষ্টের থাম্বনাইল ইমেজকে ফ্লাস ভাবে প্রদর্শন করে
ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:
ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন। Picbox নামে একটি অপশন পাবেন। চিত্রে দেখুন

এটা অ্যাকটিভেট থাকলেই থাম্বনাইলগুলোকে ফ্লাসভাবে শো করবে। এর জন্য আপনাকে আলাদা কনফিগার করা লাগবে না