Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

ব্লগে নিয়মিত পোষ্ট করেন আপনি। আপনার পোষ্টগুলো আগ্রহের সাথে পড়ে সবাই। আপনি জানতে পারছেন কোন দিনে কোন পোষ্ট কতবার পড়া হয়েছে?

যারা একটু অভিজ্ঞ তারা বলবেন "অবশই পারি"

হ্যা, পারা যায়। ড্যাশবোর্ডের পোষ্ট অপশন থেকে।

কিন্তু যদি আপনি চান ভিজিটর দেখুক যে আপনার কোন পোষ্ট কতবার পড়া হয়েছে। তাহলে আপনাকে একটি প্লাগিন ব্যবহার করতে হবে। এই প্লাগিনটার নাম হল Wp-PostViews। এটা দিয়ে সহজেই আপনি প্রতিটি পোষ্টের নিচে তা কতবার পড়া হয়েছে তা যোগ করতে পারেন।

এই প্লাগিনটা এখান থেকে ডাউনলোড করুন

আপনি চাইলে আরও তথ্যের জন্য এর প্লাগিন পেজও পরিদর্শন করতে পারেন এখান থেকে।

এটিকে আপনি আগের নিয়মেই ইনষ্টল করুন।

সফলভাবে ইনষ্টল হলে আপনি Settings মেন্যুতে Post Views নামে একটি মেন্যু পাবেন। এখানে ক্লিক করলে নিচের মত আসবে।

http://www.rongmohol.com/uploads/1805_wordpresst-20.gif

এখানে চিত্রে দেওয়া এর মত কনফিগার করে সেভ করুন।

না মশাই এখনও হয়নি। আরেকটু কাজ বাকী। এটাকে মূল পাতাতে সক্রিয় করার জন্য আপনাকে মেইন ইনডেক্স ফাইলটি একটু এডিট করতে হবে। সেজন্য Appearance > Editor এ যান। ডান পাশে আপনার থিমের ফাইলগুলো দেখা যাবে। এখান থেকে Main Index Template এ ক্লিক করুন। তাহলে বামে বক্সে এই ফাইলটি দেখা যাবে। এখানে আপনি

< > ?php if(function_exists('the_views')) { the_views(); } ?

চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_wordpresst-22.gif

তারপর Update File এ ক্লিক করুন। এবং ব্লগ ভিজিট করে দেখুন। প্রত্যেকটি পোষ্টের নিচে কতবার পড়া হয়েছে তা হলে আসছে।

http://www.rongmohol.com/uploads/1805_wordpresst-23.gif

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

এই প্লাগিনটির নাম Olark for WordPress। ডাউনলোড করুন এখান থেকে
অথবা এর প্লাগিন পেজ দেখতে পারেন।
ডাউনলোড শেষে একে পূর্বের নিয়মে ইনষ্টল করুন।
তাহলে সেটিংস মেন্যুর অধীনে Olark for WordPress নামে একটি মেন্যু পাবেন।
এখানকার Register for a FREE Olark ক্লিক করুন তাহলে নিচের মত পেজ আসবে
এখানে জিমেইল সিলেক্ট করতে পারেন। তাহলে সরাসরি আপনি জিমেইলে অনলাইনে থাকলে ভিজিটর আপনাকে অনলাইনে পাবে।
এখানে আপনার জিমেইল ইউজারনেম এবং পাসওয়ার্ড দিন। (ওরা পাসওয়ার্ড ষ্টোর করে না!! এখান থেকে ওরা আপনার জিমেইল কনফিগার করে। যদি ভয় থাকে তাহলে নতুন একটি একাউন্ট তৈরি করে দিতে পারেন।
সফলভাবে কনফিগার করা হলে ওখানে নিচের মত পেজ আসবে

এরপর চিত্রে দেখানো মত Continue এ ক্লিকান।

ওরা আপনাকে একটি এইচটিএমএল কোড এবং Olark account ID দিবে। এটাকে কপি করে আপনার ব্লগের সেটিংস মেন্যুর

Olark for WordPress এর চিত্রের স্থানে Olark account ID টা দিন। সবশেষে Save My ID তে ক্লিক করুন। তারপর ব্লগ ভিজিট করে দেখুন। চিত্রের মত চ্যাটবার চলে এসেছে।

আশাকরি কনফিগার করতে পেরেছেন।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

ওয়ার্ডপ্রেসের ব্লগের প্রথম পাতাতে ১০ টির বেশী পোষ্ট রাখা ঠিক না। কারন অনেক বেশী পোষ্ট রাখলে হোমপেজ ওপেন হতে দেরি হয়। এতে ভিজিটর বিরক্ত হতে পারেন। আর এটা আপনার সাইটের ভিজিটর কমিয়ে দেয়। আপনার ব্লগে যদি ১০০ টি পোষ্ট থাকে এবং আপনি যদি প্রতি পেজে ১০ টি করে পোষ্ট রাখেন তাহলে আপনার ব্লগের ইনডেক্স পেজের সংখ্যা হবে ১০ টি। এখন ধরুন একটি পাঠক আপনার ৩ নং পেজে যেতে চাইছেন। তাহলে আপনার ব্লগে যদি পেজ নেভিগেশন না থাকে তাহলে তার ওই পেজে যেতে অনেক দেরী হবে। আপনি খুব সহজেই আপনার ব্লগে পেজ নেভিগেশন যুক্ত করতে পারেন একটি প্লাগিনের সাহায্যে।

বিবরণ:

পেজ নেভিগেশন এর জন্য অনেক প্লাগিন পাওয়া যায়। তার মধ্যে সহজ এবং সিম্পলি একটি প্লাগিন হল Wp-PageNavi। শুধুমাত্র মেইন ইনডেক্স এবং আর্কাইভ পেজে একটিমাত্র কোড প্রবেশ করিয়েই এই প্লাগিনটির সাহায্যে আপনি আপনার ব্লগে পেজ নেভিগেশন সুবিধাটি যুক্ত করতে পারেন।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং পূর্বের নিয়মে ইনষ্টল করে অ্যাকটিভেট করুন। তারপর Settings মেন্যু থেকে PageNavi এ যান। দেখুন চিত্রের মত আসছে।

এখানে আপনি চাইলে চিত্রের মত বাংলা ব্যবহার করতে পারেন।

এখানে এডিট করে নিচের সেইভ চেইঞ্জ এ ক্লিক করুন।

এখনও কাজ শেষ হয় নি। এখন আমরা থিম ফাইলকে এডিট করব। সাধারণত পেজ নেভিগেশন দরকার হয় দুটে পেজে
১। Index.php
২। Archive.php

তাই Appearance থেকে Editor এ যান। ডানপাশ থেকে Main Index Template ফাইলটি নির্বাচন করুন এখানে নিচের কোডটি খুজুন (শেষের দিকে থাকে)

এটার ঠিক নিচে কোড দিন

?php if(function_exists('wp_pagenavi')) { wp_pagenavi(); } ?

তারপর ফাইলটি সেভ করুন।

কোন কোন থিম ফাইলে Older Posts, Newer Posts থাকতে পারে। সেক্ষেত্রে সেটির কোড লাইনটি মুছে দিন।

একই ভাবে আর্কাইভ ফাইলটিও সম্পাদনা করুন।

তাহলে আপনার ব্লগের প্রথম পাতার শেষ পোষ্টের নিচে পেজ নেভিগেশন যুক্ত হয়ে যাবে।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

বিবরণ:

আপনার একটি ওয়ার্ডপ্রেস ব্লগ আছে। সেখানে অনেকেই লেখালেখি করে বা ভবিষ্যতে করবে। আপনার সাইটে অনেকেই রেজি করে মন্তব্য করে। তাদের ঘন ঘন লগিন করার দরকার পড়ে। এখন কথা হলো ম্যানুয়ালী লগিন করতে হলে ব্রাউজারে টাইপ করতে হয়

www.আপনারসাইট.কম/wp-admin

তারপর একটি ফর্ম আসে সেখানে ব্যবহারকারী নাম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হয়। এটা বেশ ঝামেলা এবং কষ্টসাধ্য। যদি এমন হতো সাইটের মূল পেজেই একটি উইজেট দিয়ে লগিন করা যেত! নিচে দেখুন

ঠিক সেই চিন্তা করেই আমাদের টিউটো ফোরাম টিম আপনাদের জন্য নিয়ে এলো ব্যবহারকারী প্রবেশ উইজেট নামের একটি প্লাগিন। এটি ডেভেলপ করেছেন মোঃ ফাহিম মুর্শেদ। এবং এটির বাংলা অনুবাদ করেছেন রাসেল আহমেদ

এটিকে আপনারা সম্পুর্ণ বাংলাতে ব্যবহার করতে পারবেন।

ডাউনলোড:

এটির বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন নিচে থেকে ডাউনলোড করুন।

ব্যবহার:

এটিকে আপনারা পূর্বের নিয়মে ইনষ্টল/অ্যাকটিভেট করুন।

এরপর আপনারা Appearance মেন্যু থেকে Widget এ যান। এখানে ব্যবহারকারী প্রবেশ উইজেট/User Online নামে একটি উইজেট পাবেন। এটিকে সক্রিয় করুন।

এরপর Settings মেন্যুর অধীনে User Login Options/ব্যবহারকারীর মেন্যু নামে একটি মেন্যু পাবেন।

ইংরেজির ক্ষেত্রে

বাংলার ক্ষেত্রে

এখানে ক্লিক করলে নিচের মত পেজ আসবে।

(ইংরেজির ক্ষেত্রে)

(বাংলার ক্ষেত্রে)

এখানকার প্রবেশ না থাকলে শিরোনাম এ ব্যবহারকারী প্রবেশ না করা থাকলে উইজেট এর শিরোনাম দিন। (প্রবেশ দিতে পারেন)
প্রবেশ করা থাকলে শিরোনাম: এ ব্যবহারকারী প্রবেশ করা থাকলে উইজেট এর শিরোনাম দিন। (ব্যবহারকারীর পাতা দিতে পারেন)
প্রবেশের পর রিডাইরেক্ট পাতা: ব্যবহারকারী প্রবেশ করার পর ড্যাশবোর্ড এ যাবে নাকি মূল সাইটে আসবে অথবা নির্দিষ্ট কোন পেজে যাবে তা নির্ধারণ করুন।
প্রস্থান রিডাইরেক্ট: ব্যবহারকারী প্রস্থান করার পর মূল সাইটে আসবে অথবা নির্দিষ্ট কোন পেজে যাবে তা নির্ধারণ করুন।

আপনি বামপাশে অনেকগুলো লিংক দেখতে পাবেন। যেগুলো ব্যবহারকারী পাতা উইজেট এ থাকবে। আপনি টিক চিহ্ন দিয়ে যেগুলো সিলেক্ট করবেন সেগুলো সক্রিয় থাকবে।

স্বাগতম বার্তা সম্পাদনা: ব্যবহারকারীকে প্রবেশের পর স্বাগতম জানাতে পারেন।

সবশেষে Done!Save All Changes/পরিবর্তন সম্পন্ন কর এ ক্লিক করুন। তারপর আপনার সাইট ভিজিট করে দেখুন। নিচের মত ব্যবহারকারী প্রবেশ উইজেট দেখতে পাবেন

ইংরেজির ক্ষেত্রে

বাংলার ক্ষেত্রে


আশাকরি আপনারা আপনাদের সাইটে এটি কনফিগার করতে পেরেছেন।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:
গুগল বাজ সম্পর্কে তো অনেকেই জানেন। সিম্পল একটি সিস্টেম এটি গুগলের। আগি গুগল বাজ সম্পর্কে লিখতে চাইছি না। এর আগে তো ফেসবুক, টুইটারে শেয়ার করেছেন। আজ আসুন গুগলে আপনার পোষ্টগুলো শেয়ার করি। এই প্লাগিনটি দিয়ে আপনি সহজেই পোষ্টগুলো গুগলে শেয়ার করতে পারবেন। কারন এটি অ্যাকটিভ করলেই আপনার প্রতিটি পোষ্টের নিচে গুগল বাজের বাটন চলে আসবে।
বিবরণ:
এই বাটন অটোমেটিক/সয়ংক্রিয় ভাবে যোগ করার তেমনই কাজের একটি প্লাগিন হল WP Google-buzz। এটি দিয়ে সহজেই আপনার পোষ্টগুলোর নিচের গুগল বাজের বাটন যুক্ত করতে পারবেন।
ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:
ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। তারপর Settings মেন্যু থেকে WP Google-buzz যান। নিচের মত মেন্যু আসবে।

আপনি যদি কনফিগার করতে পারেন তাহলে ভাল। আর না পারলে যেমন আছে তেমনই রেখে দিন ডিফল্টভাবে।
এখানে আপনি ব্যবহার করার জন্য অনেকগুলো বাটন পাবেন।

আশাকরি আপনারা আপনাদের ব্লগে গুগল বাজের বাটন যুক্ত করবেন। কনফিগার জনিত কোন সমস্যায় পড়লে এখানে জানান।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

প্রাথমিক বকবকানিঃ

আপনি কষ্ট করে বিভিন্ন ভাবে একটি পোষ্ট করলেন আর তার পরদিনই দেখছেন যে, আপনার পোষ্ট অন্যজন কপি করে ফেলেছে! হ্যা…….. এমন ঘটনা হরহামেশাই ঘটছে।

এক্ষেত্রে আপনার কিছু করার নেই। তবে আপনি একটা প্লাগিন ব্যবহার করে চোরকে একটু পরিশ্রম করাতে পারেন। এই প্লাগিনটি ব্যবহার করলে আপনার ব্লগে কেউ রাইট ক্লিক করতে পারবে না। এমনকি কোন অংশ ব্লক বা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এ চাপলেও ব্লক হবে না।

ডাউনলোড:

এটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আবার এর আপডেট পেতে এর প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

এটিকে ডাউনলোড করে আগের মত ইনষ্টল করুন।

ব্যবহার:

তাহলে আপনার ব্লগে WP-CopyProtect নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে নিচের মত অপশন প্যানেল ওপেন হবে।

এখানকার Disable right mouse click: এ টিক চিহ্ন দিয়ে দিন এবং নিচের টেক্সট বক্সে রাইট ক্লিক করলে যে ওয়ার্নিং আসবে তা দিন এবং নিচের Disable text selection: এ টিক চিহ্ন দিয়ে দিন। তারপর সেভ সেটিংস এ ক্লিক করুন।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

এই মূহুর্তে আপনার ব্লগ ভিজিট করছেন কতজন বলতে পারবেন? যদি আপনার প্লাগিন ইনষ্টল করা না থাকে?

আপনার ব্লগে আপনি সহজেই এটি যুক্ত করতে পারেন। এজন্য আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না। সিম্পলি একটা প্লাগিন দিয়ে আপনি এ কাজটি সারতে পারেন। এটা থাকলে আপনার ব্লগের সৌন্দর্য আরও বেড়ে যাবে আশাকরি।
বিবরণ:

এই বাটন অটোমেটিক/সয়ংক্রিয় ভাবে যোগ করার তেমনই কাজের একটি প্লাগিন হল WP-UserOnline। এটি দিয়ে সহজেই আপনার ব্লগের অনলাইন হিসাব উইজেট হিসেবে প্রদর্শন করতে পারবেন।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। তারপর Settings মেন্যু থেকে UserOnline যান। নিচের মত মেন্যু আসবে।

এটি যদি ইংরেজিতে ব্যবহার করতে চান তাহলে যেমন আছে তেমনই রেখে দিনএখানরকার Naming Conventions এ গিয়ে উপরের মত লিখে দিন। তারপর নিচের আপডেট অপশন এ ক্লিকান।

তারপর Appearance মেন্যু থেকে Widgets এ যান। ওখানে UserOnline নামে একটি উইজেট পাবেন। এটিকে আগের নিয়মে সক্রিয় করুন। তারপর ব্লগ ভিজিট করে দেখুন ব্যবহারকারির তালিকা দেখাচ্ছে

আশাকরি আপনারা আপনাদের ব্লগে এটি যুক্ত করবেন।